July 29, 2026, 6:31 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআইয়ের ছাড়পত্র না থাকায় শোভা ব্যাটারি ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা

বাবু শেখ ধামরাই,সাভার

ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রয়োজনীয় ছাড়পত্র ও অনুমোদন না থাকায় শোভা ব্যাটারি ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, ধামরাই এলাকায় পরিচালিত শোভা ব্যাটারি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন। অভিযানে প্রতিষ্ঠানটির পরিবেশগত ছাড়পত্র ও মান নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন না থাকার বিষয়টি ধরা পড়ে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন জানান, পরিবেশের ক্ষতি রোধ এবং শিল্পকারখানায় আইন ও বিধিমালা মেনে কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *