July 29, 2026, 4:24 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু

কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় পানির লাইনের মেরামতকাজ চলাকালে মাটি খুঁড়তে গিয়ে তিনটি মর্টার শেল সদৃশ বিস্ফোরক বস্তু উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং সড়কের দুই দিক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তাজল ওসি সড়কে শহীদ মাস্টার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সেখানে লিক হওয়া পানির লাইন মেরামতের জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। এ সময় তারা মাটির নিচে তিনটি মর্টার শেল সদৃশ বস্তু দেখতে পান। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

রামগতি পৌরসভার উপ-প্রকৌশলী রিফাত হাসান জানান, পানির লাইনের মেরামতকাজের সময় শ্রমিকরা সন্দেহজনক বস্তুগুলো দেখতে পেয়ে কাজ বন্ধ করে দেন। পরে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশকে অবহিত করা হয়।

সরেজমিনে দেখা যায়, পুলিশ লাল ফিতা দিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে সড়কের উভয় পাশ থেকে যান ও সাধারণ মানুষের চলাচল বন্ধ রাখা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসে। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুগুলো উচ্চক্ষমতাসম্পন্ন রকেট বোমা বা মর্টার শেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত হওয়ার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশেষজ্ঞ দলের পরীক্ষা-নিরীক্ষার পরই বস্তুগুলোর প্রকৃত পরিচয় ও পরবর্তী করণীয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত জনসাধারণকে ঘটনাস্থলের আশপাশে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *