November 22, 2026, 4:42 pm
শিরোনাম:
ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী তিন পরাশক্তির ‘শান্তি ঘোষণা’র পর চীন ছাড়লেন ট্রাম্প রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ, নতুন মাইলফলকে বাংলাদেশ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘী দুই শিশু নিহতের ঘটনায় রূপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি, সড়কে মহড়া ফরিদপুরে ধলার মোড়ে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘী দুই শিশু নিহতের ঘটনায় রূপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি:”

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তালদিঘী সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহতের ঘটনায় জড়িত প্রধান আসামি কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদের দিকনির্দেশনায় এসআই জহিরুল হক একটি চৌকস টিম নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গন্ধবপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
​গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রাকিবুল (২১)। সে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার হাটকান্দা গ্রামের মোঃআওয়াল শেখ ও জমিলা বেগম দম্পতির ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, তারাকান্দা এলাকায় মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার পর থেকেই পুলিশ ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান নিশ্চিত করা হয়। এরপর মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গন্ধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ।
​এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন আইনগত প্রক্রিয়া শেষে আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে ।