November 22, 2026, 4:54 pm
শিরোনাম:
ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী তিন পরাশক্তির ‘শান্তি ঘোষণা’র পর চীন ছাড়লেন ট্রাম্প রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ, নতুন মাইলফলকে বাংলাদেশ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘী দুই শিশু নিহতের ঘটনায় রূপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি, সড়কে মহড়া ফরিদপুরে ধলার মোড়ে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

ফুলপুরে সাবেক এমপির বাসায় অগ্নিকাণ্ড, পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাস্থলে পেট্রোল বোমা নিক্ষেপ বা নাশকতামূলক কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফুলপুর পৌর এলাকার গোলচত্বর সংলগ্ন গ্রিন রোডে অবস্থিত বিএনপির সাবেক এমপি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের একতলা বাসায় এ ঘটনা ঘটে। আগুনে বাসার জানালার পর্দার কিছু অংশ পুড়ে গেছে।
​পুলিশের প্রাথমিক তদন্ত ও প্রাপ্ত তথ্যমতে, বিএনপির সাবেক এমপি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের বাসার সামনের একটি আমগাছের নিচে জমে থাকা শুকনো পাতায় আগুন জ্বালানো হয়েছিল। সেখান থেকেই আগুনের ফুলকি উড়ে এসে জানালার পর্দায় লাগে এবং পর্দার কিছু অংশ পুড়ে যায়।
​বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমগাছের নিচের শুকনো পাতায় জ্বালানো আগুন থেকেই জানালার পর্দায় আগুন লেগেছে।”
​এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।