November 22, 2026, 4:54 pm
শিরোনাম:
ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী তিন পরাশক্তির ‘শান্তি ঘোষণা’র পর চীন ছাড়লেন ট্রাম্প রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ, নতুন মাইলফলকে বাংলাদেশ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘী দুই শিশু নিহতের ঘটনায় রূপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি, সড়কে মহড়া ফরিদপুরে ধলার মোড়ে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

ফুলবাড়ী থানা পুলিশের অভিযান ২৪ ঘন্টার ব্যবধানে মোটরসাইকেল সহ চোর উদ্ধার

ফুলবাড়ী প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ী থানার মামলা নং-১৫, তারিখ-১৫ই নভেম্বর,জিআর-২২৬, ধারা-৩৭৯পেনাল কোড ১৮৬০ মামলার পর ২৪ ঘন্টার মধ্যে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল মোটরসাইকেল সহ চোরকে আটক করতে সক্ষম হয়েছে। গত ১১/১১/২০২৬ তারিখ সকাল অনুমান ১১.০০ টা হতে ১১.৩০ মধ্যে যে কোন সময়ে অজ্ঞাত নামা চোর বা চোরেরা দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের ইস্তাবনগর
(দুলাল মার্কেটে)হাসেম ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে হতে একটি টিভিএস এ্যাপাসি আরটিআর-১৬০সিসি, কালো কালারের
মটরসাইকেলটি চুরি হয়ে যায়।যার মূল্য ২,০০,০০০(দুই লক্ষ) টাকা।মোটর সাইকেলটির মালিক আয়নাল মিয়া(৩৬),পিতা-মৃত কলিম উদ্দিন,সাং-উচা বালুয়া, ডাকঘর-বুজরুক সন্তোষপুর,উপজেলা- মিঠাপুকুর,জেলা-রংপুর থানায় একটি মোটর সাইকেল চুরি মামলা দায়ের করেন।উক্ত মোটর সাইকেল উদ্ধার,ঘটনার সহিত জড়িত মোটরসাইকেল চোরকে গ্রেফতার করার লক্ষ্যে দিনাজপুর পুলিশ সুপারের দিক নির্দেশনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক(তদন্ত), এসআই এস.এম আশিকুর রহমান সংগীয় ফোর্সসহ ফুলবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় দিনাজপুর সদর কোতয়ালী থানাধীন ৭নং উত্তরাইল ইউনিয়নের ১ নং নুনাইচ গ্রামস্থ জনৈক রুবেল মিয়ার মুরগীর ফার্মের সামনে হতে গত ১৫ই নভেম্বর রাত্রী৩.৩০ মিনিটে মোটরসাইকেল চোর লুৎফর রহমান ওরফে লতিফুর রহমান(৩২),পিতাঃ বাবুল আকতার,মাতাঃ লতিফা খাতুন,সাং-নুলাইবাড়ী, (শেখপুরা),থানা- দিনাজপুর কোতয়ালী, জেলা-দিনাজপুরকে আটক করা হয়।এরপর তার হেফজত হতে চোরাই যাওয়া উক্ত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান,বিশেষ একটি অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টার মধ্যে চোরকে মোটরসাইকেল সহ আটক করতে সক্ষম হয়েছি।