November 22, 2026, 5:10 pm
শিরোনাম:
ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী তিন পরাশক্তির ‘শান্তি ঘোষণা’র পর চীন ছাড়লেন ট্রাম্প রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ, নতুন মাইলফলকে বাংলাদেশ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘী দুই শিশু নিহতের ঘটনায় রূপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি, সড়কে মহড়া ফরিদপুরে ধলার মোড়ে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

​ময়মনসিংহে ভূমি অফিসে তথ্য চাইতে গিয়ে গণমাধ্যমকর্মী লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ

ময়মনসিংহ  প্রতিনিধি:

​ময়মনসিংহ সদর ভূমি অফিসে সংবাদ সংগ্রহ ও তথ্য চাইতে গিয়ে এক গণমাধ্যমকর্মী লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অফিসের এক দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে এই অশোভন আচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
​সংবাদ সংগ্রহ যে কোনো মুক্ত সাংবাদিকতার অংশ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকর্মীরা যেকোনো সরকারি দপ্তরে তথ্য সংগ্রহ করতে যেতে পারেন। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে যদি এভাবে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি পেতে হয়, তবে তা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
​সংবাদ সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে ময়মনসিংহ সদর ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে যান এক গণমাধ্যমকর্মী। এ সময় সেখানে উপস্থিত থেকে দায়িত্বশীল ব্যক্তিরা তথ্য না দিয়ে উল্টো অশোভন আচরণ শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। শুধু তাই নয়, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।
​আইন অনুযায়ী সরকারি অফিসগুলোতে তথ্য পাওয়ার অধিকার সবার রয়েছে এবং গণমাধ্যমকর্মীরা জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সেখানে একজন সরকারি কর্মকর্তা বা তার অধীনস্থদের এ ধরনের সন্ত্রাসীসুলভ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দায়িত্বশীল পদে থেকে যদি কেউ এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, তবে তা সরকারি সেবার মান ও সুশাসনের পরিপন্থী।
​এ ঘটনার পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক সমাজ অবিলম্বে ময়মনসিংহে সংবাদকর্মীদের লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।