November 22, 2026, 5:03 pm
শিরোনাম:
ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী তিন পরাশক্তির ‘শান্তি ঘোষণা’র পর চীন ছাড়লেন ট্রাম্প রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ, নতুন মাইলফলকে বাংলাদেশ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘী দুই শিশু নিহতের ঘটনায় রূপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি, সড়কে মহড়া ফরিদপুরে ধলার মোড়ে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

দৌলতপুরে এসআরবি’র অভিযানে বিদেশি রিভলবারসহ শিহাব উদ্দীন গ্রেফতার

কুষ্টিয়া, দৌলতপুর প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার, গুলি ও মোবাইলসহ মোঃ শিহাব উদ্দীন (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।অদ্য ১০ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ ১৯:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ফিলিপনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ দফাদার পাড়া গ্রামের শফি কবিরাজের বসতবাড়ির পশ্চিম পার্শ্বে ইটের রাস্তার উপর অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করেন।উক্ত অভিযানে ০১ (এক) টি লোহার তৈরি বিদেশি রিভলবার, ০২ (দুই) রাউন্ড গুলি, ০১ (এক) রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা, ০১টি পুরাতন বাটন মোবাইল ফোন ও ব্যবহৃত ০১ (এক) টি সিমসহ আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি মোঃ শিহাব উদ্দীন (৫৪), পিতা- মৃত তফিল উদ্দিন প্রামাণিক, মাতা- জুবেলা খাতুন, সাং- দফাদার পাড়া ৩নং ওয়ার্ড, ইউনিয়ন- ফিলিপনগর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া।এ ঘটনায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।