November 22, 2026, 4:54 pm
শিরোনাম:
ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী তিন পরাশক্তির ‘শান্তি ঘোষণা’র পর চীন ছাড়লেন ট্রাম্প রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ, নতুন মাইলফলকে বাংলাদেশ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘী দুই শিশু নিহতের ঘটনায় রূপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি, সড়কে মহড়া ফরিদপুরে ধলার মোড়ে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

সুন্দরবনে দুর্বৃত্তদের হামলায় দুই জেলে গুরুতর আহত

কয়রা (খুলনা) প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের দুই জেলে সুন্দরবনের অভ্যন্তরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
আহতরা হলেন, মোঃ তারিকুল ইসলাম, পিতা- ওসমান সরদার এবং মোঃ শরিফুল ইসলাম, পিতা- আবু তাহের সরদার। তারা দুজনই দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সুন্দরবনের অভ্যন্তরে মাছ ধরতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর জখম হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।