November 22, 2026, 4:42 pm
শিরোনাম:
ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী তিন পরাশক্তির ‘শান্তি ঘোষণা’র পর চীন ছাড়লেন ট্রাম্প রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ, নতুন মাইলফলকে বাংলাদেশ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘী দুই শিশু নিহতের ঘটনায় রূপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি, সড়কে মহড়া ফরিদপুরে ধলার মোড়ে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের ১০ দফা দাবি, বদলি ও বেতন বৈষম্য নিরসনের আহ্বান

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বদলি, পদোন্নতি ও বেতন বৈষম্য নিরসনসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বরাবর স্মারকলিপি দিয়েছেন কর্মচারীরা।রোববার (৮ নভেম্বর) দেওয়া স্মারকলিপিতে কর্মচারীরা দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের চিত্র তুলে ধরে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।দাবিগুলোর মধ্যে রয়েছে, তৃতীয় শ্রেণির কর্মচারীদের নিয়োগে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদবি ও বেতন গ্রেড পরিবর্তন এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের তৃতীয় শ্রেণির পদে পদোন্নতির ব্যবস্থা করা।এ ছাড়া ব্লক পোস্ট বিবেচনায় সরকারি গেজেট অনুযায়ী ৮, ১৪ ও ২২ বছর পূর্তিতে তিনটি উচ্চতর গ্রেড প্রদান, নৈশপ্রহরীদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও বার্ষিক ছুটি নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিতে কর্মচারীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, নিজ জেলার বাইরে কর্মরত কর্মচারীদের জন্য বদলি নীতিমালা প্রণয়ন, শিক্ষার্থী অনুপাতে কর্মচারীর পদসংখ্যা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা, কলেজের ল্যাব সহকারীদের ১৬তম গ্রেড প্রদান, শতভাগ উৎসব ভাতা নিশ্চিত করা এবং চিকিৎসা ভাতা ও বাড়িভাড়া বৃদ্ধি করতে হবে।পাশাপাশি সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও জানিয়েছেন কর্মচারীরা।কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করলেও পদোন্নতি, বেতন-ভাতা, পদমর্যাদা ও চাকরির সুযোগ-সুবিধার ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।তারা আরও বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে। তাই দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন তারা।