November 22, 2026, 5:02 pm
শিরোনাম:
ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড কোটি কোটি টাকার সম্পদ দিয়ে বিয়ে করলেন লতা গ্রুপের চেয়ারম্যান আইউব আলী ফাহিম বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী তিন পরাশক্তির ‘শান্তি ঘোষণা’র পর চীন ছাড়লেন ট্রাম্প রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ, নতুন মাইলফলকে বাংলাদেশ যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘী দুই শিশু নিহতের ঘটনায় রূপগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি, সড়কে মহড়া ফরিদপুরে ধলার মোড়ে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’ উদ্বোধন করলেন নায়াব ইউসুফ

নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার

নাটোর প্রতিনিধি:

দরাপপুর উচ্চ বিদ্যালয় মাঠে তিল ধারণের ঠাঁই ছিল না। বিকেল গড়াতেই চারদিক থেকে মিছিল নিয়ে মানুষ আসতে থাকে। সংবর্ধনা সভা কখন যে জনসমুদ্রে পরিণত হয়েছে, টেরই পাওয়া যায়নি। মাঠ ছাপিয়ে রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে মানুষের ঢল।শুক্রবার (১৩ নভেম্বর) নাটোর সদরের দরাপপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংসদের মাননীয় হুইপ, নাটোর-২ আসনের সংসদ সদস্য ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ সাইফুল ইসলাম আফতাব এবং সাবেক সভাপতি, উপজেলা বিএনপি নাটোর জনাব মোঃ রফিকুল ইসলাম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদল নাটোরের সভাপতি জনাব মোঃ এ. হাই তালুকদার ডালিম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কাবির হোসেন কাঙ্গাল। তিনি জেলা যুবদল নাটোরের সহ-সভাপতি। সঞ্চালনা করেন ৪নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব মোঃ রেজাউল করিম। কাবিরকে ঘিরেই ছিল পুরো আয়োজনের প্রাণ। সভায় উপস্থিত কেন্দ্রীয় ও জেলা নেতারা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এত বড় আয়োজন সফলভাবে সম্পন্ন করায় তারা কাবির হোসেন কাঙ্গালের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন। প্রধান অতিথিসহ সব অতিথির উপস্থিতিতে কাবিরের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন কাবির হোসেন কাঙ্গাল। মাঠে উপস্থিত হাজারো জনতা তার পক্ষে স্লোগান দিয়ে সমর্থন জানান। সাধারণ মানুষের মুখে একটাই কথা ছিল — এলাকার উন্নয়ন আর মানুষের পাশে থাকার জন্য এবার চেয়ারম্যান হিসেবে কাবিরকেই চায় তারা। বক্তারা বলেন, জনতার এই ঢলই প্রমাণ করে, কাবির হোসেন কাঙ্গাল শুধু একজন নেতা নন, তিনি এখন এলাকার মানুষের আস্থার নাম।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও যুবদলের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।