November 5, 2026, 2:30 am
শিরোনাম:
ফরিদপুরে মাদক বিরোধী সমাবেশ ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র ​ত্রিশালে অবৈধ ইটভাটার আগুনে পুড়ছে পরিবেশ ও ফসল, চরম ভোগান্তিতে এলাকাবাসী। বাড্ডায় ২২৪ বোতল কোডিন সিরাপ ও ১২৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-৩ “নরসিংদীতে একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে: খায়রুল কবির খোকন ইরানের কেশম দ্বীপে ফের মার্কিন হামলা, একাধিক বিস্ফোরণ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ ২ জনের কারাদণ্ড নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ৭ দেশের তেল স্থাপনা, ইন্টারনেট কেবল ও এআই হাবে হামলা চালানোর হুমকি ইরানের

শাহজাদপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর মাঝে  চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ শাহজাদপুর শাখার আয়োজনে বন্যায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬,০০০ টাকার চেক বিতরণ করা হয়েছে। ​ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহধর্মিণী স্থপতি ড. ফাহমিদা মুহিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন প্রমুখ।