June 19, 2026, 2:53 pm
শিরোনাম:
খুলনায় পুলিশ দম্পতির হাতে গৃহকর্মী নির্যাতন: শিববাড়ী মোড়ে ‘জাগ্রত তরুণ সংঘ’র মানববন্ধন, দ্রুত শাস্তির দাবি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামা ওবায়েদ ‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হারুন অর রশিদ খান ও হুমায়ুন খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান পূবাইলে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত বাবা-মা টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে মহাসড়কে মানববন্ধন শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে “তৃণমূল পর্যায়ে নারী ও পুরুষ বিকাশ ও বিচারিক সেবা সকলের দ্বোর গড়ায় পৌছে দিতে গ্রাম আদালত বিষয়ক রেলী, আলোচনা সভা ও ভিডিও শো কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকাল সাড়ে ৪ টায় মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বর এ ভিডিও শো ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালত কার্যক্রমের ব্যাপক প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের নির্দেশনা ও সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ মানুষকে বিশেষ করে পিছিয়ে পড়া নারী ও পুরুষদেরকে গ্রাম আদালত প্রকল্পের সুবিধার আওতায় আনতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউনিয়নের গ্রামে ও মহল্লা পর্যায়ে গ্রাম আদালতের চলমান কার্যক্রমকে আরো বেশি প্রচার এবং সর্ব মহলে আলোচনা করাই এই ভিডিও শো ও বার্ষিক ক্যাম্পেইন প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন, মাহমুদপুর ইউপির চেয়ারম্যান মোঃ শাজাহান ঢালী। সভাপতিত্ব করেন, ইউপির সংরক্ষিত মহিলা আসনের সদস্য রাহিমা খানুম।
এসময় উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা লিয়াকত হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আমিনুল ইসলাম, ইউপি মেম্বার, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকবৃন্দ।

ভিডিও শো এবং বার্ষিক ক্যাম্পেইন আলোচনা সভা পরিচালনা করেন, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ জামাল উদ্দিন।