শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে "তৃণমূল পর্যায়ে নারী ও পুরুষ বিকাশ ও বিচারিক সেবা সকলের দ্বোর গড়ায় পৌছে দিতে গ্রাম আদালত বিষয়ক রেলী, আলোচনা সভা ও ভিডিও শো কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকাল সাড়ে ৪ টায় মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বর এ ভিডিও শো ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত কার্যক্রমের ব্যাপক প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের নির্দেশনা ও সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ মানুষকে বিশেষ করে পিছিয়ে পড়া নারী ও পুরুষদেরকে গ্রাম আদালত প্রকল্পের সুবিধার আওতায় আনতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউনিয়নের গ্রামে ও মহল্লা পর্যায়ে গ্রাম আদালতের চলমান কার্যক্রমকে আরো বেশি প্রচার এবং সর্ব মহলে আলোচনা করাই এই ভিডিও শো ও বার্ষিক ক্যাম্পেইন প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন, মাহমুদপুর ইউপির চেয়ারম্যান মোঃ শাজাহান ঢালী। সভাপতিত্ব করেন, ইউপির সংরক্ষিত মহিলা আসনের সদস্য রাহিমা খানুম।
এসময় উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা লিয়াকত হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আমিনুল ইসলাম, ইউপি মেম্বার, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকবৃন্দ।
ভিডিও শো এবং বার্ষিক ক্যাম্পেইন আলোচনা সভা পরিচালনা করেন, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ জামাল উদ্দিন।