বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর মহাসচিব ও শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং দৈনিক দিনকাল ও ডেইলি সানের শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন শাওন (এলএল.বি) নেতৃবৃন্দ সহ কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে বরিশালে যাত্রাবিরতি করেন।
এসময় বিটিএসএফের মহাসচিব মোঃ আল-আমিন শাওনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, বিটিএসএফের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা কমিটির সভাপতি মোঃ সবুর হোসেন এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিঠু আহমেদ। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
সৌজন্য সাক্ষাৎকালে মোঃ আল-আমিন শাওন সহ বিটিএসএফ ও শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা। পাশাপাশি সংগঠনের ঐক্য, সৌহার্দ্য ও সাংগঠনিক কার্যক্রমের সফলতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. হারুন অর রশীদ, সহ-সভাপতি মোহাম্মদ নান্নু মৃধা (যুগান্তর), সহ-সাংগঠনিক সম্পাদক কালাম সরদার (যায়যায়দিন), সাংবাদিক সুমন খান, কাওছার হোসেন, সোহাগ সরদার, মনির হোসেন, জানে আলম টুটুল, ওমর বিন আলী (মমিন), ইনছান সরদার ও স্বপন প্রমূখ।
কুয়াকাটা ভ্রমণের আনন্দঘন সময়ের পর এই সৌজন্য সাক্ষাৎ নেতৃবৃন্দের পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও সাংগঠনিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।