June 12, 2026, 12:31 pm
শিরোনাম:
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হৃদয়ের পরিবারের পাশে আলহাজ্ব শাহনেওয়াজ কাজল টিসিবির মালামালে সাথে স্কয়ারের পণ্য বাজার দরে বিক্রির অভিযোগ গলাচিপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত খুলনায় রাইট টক বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিজিবির অভিযানে বিপুল ভারতীয় সিগারেট জব্দ, চোরাকারবারি গ্রেপ্তার খুলনা মেডিকেলে চিকিৎসা অবহেলা ও অব্যবস্থাপনায় রোগীর মৃত্যুর অভিযোগ: ক্ষুব্ধ স্বজনরা রংপুরে বিশ্বকাপ উন্মাদনার ঢেউ একসঙ্গে জন্মানো ৩ সন্তানের খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন বাবা গাইবান্ধার বড় মহানন্দপুর হামলা মামলা: আসামি গ্রেপ্তারে বিলম্বের প্রতিবাদে মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে জাতীয় কংগ্রেস

খুলনায় রাইট টক বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রায়হান তামিম,খুলনা

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাইট টক বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) খুলনা মহানগরীর ১নং কাস্টমস ঘাট এলাকায় অবস্থিত করনেশন কারিগরি স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
​বৃক্ষরোপণকালে করনেশন কারিগরি স্কুলের প্রধান শিক্ষক জনাব তুহিন এবং রাইট টক বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি রায়হান তামিমসহ সংগঠনের মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য হলেন— জি.এম. হোসেন মাহমুদ বাচ্চু, অর্চিম্মান দেবনাথ, মো: সাগর হাওলাদার, মোঃ রনি চৌধুরী, মোঃ নাঈম শেখ, মোঃ আরমান শেখ, মোঃ আল-আমিন, মোঃ ইমন বিশ্বাস এবং মোঃ জাহিদুর রহমানসহ আরও অনেকে।
​”পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
​কর্মসূচি চলাকালীন এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন করনেশন কারিগরি স্কুলের প্রধান শিক্ষক জনাব তুহিন। তিনি রাইট টক বাংলাদেশের এই সবুজ উদ্যোগকে সাধুবাদ জানান এবং তরুণদের সমাজসেবামূলক কাজে আরও এগিয়ে আসার আহ্বান জানান।