দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাইট টক বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) খুলনা মহানগরীর ১নং কাস্টমস ঘাট এলাকায় অবস্থিত করনেশন কারিগরি স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণকালে করনেশন কারিগরি স্কুলের প্রধান শিক্ষক জনাব তুহিন এবং রাইট টক বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি রায়হান তামিমসহ সংগঠনের মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য হলেন— জি.এম. হোসেন মাহমুদ বাচ্চু, অর্চিম্মান দেবনাথ, মো: সাগর হাওলাদার, মোঃ রনি চৌধুরী, মোঃ নাঈম শেখ, মোঃ আরমান শেখ, মোঃ আল-আমিন, মোঃ ইমন বিশ্বাস এবং মোঃ জাহিদুর রহমানসহ আরও অনেকে।
"পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।"
কর্মসূচি চলাকালীন এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন করনেশন কারিগরি স্কুলের প্রধান শিক্ষক জনাব তুহিন। তিনি রাইট টক বাংলাদেশের এই সবুজ উদ্যোগকে সাধুবাদ জানান এবং তরুণদের সমাজসেবামূলক কাজে আরও এগিয়ে আসার আহ্বান জানান।