July 30, 2026, 9:50 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নে উদ্যোগে যানযট নিরসন, অতিরিক্ত ভাড়া বৃদ্ধি প্রতিরোধে কর্মসূচী

মোঃ মনির হোসেন:

নবনির্বাচিত ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ঢাকা জেলার আওতাধীন বিভিন্ন সড়কে যানযট নিরসন ও আসন্ন ঈদকে পুঁজি করে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া আদায় করতে না পারে, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি প্রতিরোধে সচেতনতা কর্মসূচী সহ যাত্রীদের হয়রানি, নিরাপদ যাত্রা, শ্রমিক ও মালিক সমন্নয় ইত্যাদি লক্ষ্য নিয়ে নবনির্বাচিত ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ ফারুক হোসেন নেতৃত্বে (শুক্রবার) ১৩ ই মার্চ সকালে রাজধানী গাবতলীতে যানযট নিরসন, সড়কে শৃঙ্খলা, প্রতিটি কাউন্টার ও মালিক কর্তৃপক্ষকে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি ও আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা সহ পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে নবনির্বাচিত ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ঢাকা (৯৭৪) সভাপতি মোঃ ফারুক হোসেন বলেন, আসন্ন ঈদ উপলক্ষে যাতে করে কোন অসাধু পরিবহন ব্যবসায়ী যাত্রীদের কাছ থেকে নিধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি ও আদায় করতে না পারে সে লক্ষ্যে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে তদারকির দায়িত্ব পালন করছেন।

প্রতিটি সড়কে যানযট নিরসন, সড়কে শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করা, যাত্রী হয়রানি বন্ধে জনসচেতনতা সৃষ্টি। এ ধরনের উদ্যোগ সড়কে যানযট নিরসন সহ পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সতর্কতা কার্যক্রম সহায়ক হবে তেমনি যাত্রীদের ভ্রমণ হবে আরাম ও স্বস্তিদায়ক। আমাদের নবনির্বাচিত কমিটির এই সম্মেলিত কার্যক্রম চলবে, আমরা যানবাহন শ্রমিক ইউনিয়ন সব সময় সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করবো ইনশাআল্লাহ।

আমরা যেন আপনাদের সেবা প্রদান করতে পারি, আমাদের কমিটির স্বেচ্ছাসেবীরা সর্বদা প্রস্তুত রয়েছে সড়কের যানযট নিরসন ও শৃঙ্খলা রক্ষায়।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন সভাপতিঃ ফারুক হোসেন,কার্যকরী সভাপতিঃ রমজান আলী রঞ্জু, সাধারণ সম্পাদকঃ মোহাম্মদ সামসুল আরিফ, কোষাধ্যক্ষঃ রাজেকুন ইসলাম (রাজু) প্রচার সম্পাদকঃ আরিফ শাহ সহ ২১ বিশিষ্ট কমিটির অন্যান্ন সদস্যরা ।

তারা বলেন এ ধরেনের কার্যক্রমে সড়কে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এমনি দাবী করেন নবনির্বাচিত কমিটি।

উল্লেখ্য গত ১৭ ই ডিসেম্বর ২০২৫ ইং ইউনিয়নের সাধারণ সম্পাদক কর্তৃক অনুমতিত এস. এম এনামুল হক পরিচালক সাক্ষরিত , ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের মোঃ ফারুক হোসেনকে সভাপতি ও মোহাম্মদ সামসুল আরিফকে সাধারণ সম্পাদক সহ ২১ বিশিষ্ট কমিটি আগামী তিন বছরে জন্য অনুমোদন দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *