July 30, 2026, 7:16 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

শরীয়তপুর প্রতিনিধি:

রাজনীতি শুধু ক্ষমতার পথ নয়, মানুষের কল্যাণের একটি কার্যকর মাধ্যম—এ বিশ্বাসকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরণ। দীর্ঘ রাজনৈতিক জীবনে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর বিভিন্ন উদ্যোগ স্থানীয় মানুষের কাছে ব্যাপকভাবে আলোচিত।

স্থানীয়দের অনেকেই জানান, জনপ্রতিনিধি হওয়ার বহু আগ থেকেই সফিকুর রহমান কিরণ নিজের ব্যক্তিগত অর্থায়নে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের নির্মাণ, সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়নে তাঁর সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। চরাঞ্চলের শিক্ষার প্রসারে তাঁর উদ্যোগে বহু শিক্ষার্থী শিক্ষার সুযোগ পেয়েছে বলেও দাবি স্থানীয়দের।

শুধু অবকাঠামোগত উন্নয়নেই নয়, মানবিক সহায়তার ক্ষেত্রেও রয়েছে তাঁর নীরব পদচারণা। সমর্থকদের ভাষ্য, প্রতি মাসেই ব্যক্তিগত তহবিল থেকে অসচ্ছল ও অসুস্থ মানুষের চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। তবে এসব সহযোগিতা কখনো প্রচারের বিষয় করেননি। উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও রয়েছে তাঁর সুদূরপ্রসারী ভাবনা। ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সড়ক ও জনপদে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছেন তিনি। কিরণনগর থেকে আফা মোল্লার বাজার পর্যন্ত সড়কের দুই পাশে লাগানো জামগাছ ও তালগাছ আজ সবুজের বার্তা বহন করছে।

স্থানীয়দের মতে, এটি শুধু বৃক্ষরোপণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ গড়ে তোলার প্রয়াস।বর্তমানে তাঁর অন্যতম অগ্রাধিকার বেকারত্ব নিরসন। সমর্থকদের দাবি, ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে ইতোমধ্যে ২১৬ জন যুবকের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এতে অনেক পরিবারে অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরে এসেছে এবং নতুন কর্মসংস্থানের আশাও তৈরি হয়েছে।তবে তাঁর এই জনমুখী কর্মকাণ্ডকে কেন্দ্র করে একটি মহল নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে সমর্থকদের। তাদের দাবি, এসব অপপ্রচার উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করার উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।

স্থানীয়দের মতে, সফিকুর রহমান কিরণের জনপ্রিয়তার মূল কারণ তাঁর মানুষের প্রতি দায়বদ্ধতা, সহজ-সরল জীবনযাপন, জনদুর্ভোগে দ্রুত সাড়া দেওয়া এবং উন্নয়নকে রাজনৈতিক প্রতিশ্রুতির বাইরে বাস্তব কর্মসূচিতে রূপ দেওয়ার চেষ্টা। তাদের বিশ্বাস, জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে চলার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানুষের সেবাই রাজনীতির মূল লক্ষ্য—এই দর্শনকে সামনে রেখেই সফিকুর রহমান কিরণ তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন বলে মনে করেন তাঁর সমর্থক ও শুভানুধ্যায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *