June 21, 2026, 8:00 am
শিরোনাম:
গরিব মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান অ্যাডভোকেট খাতুনে জান্নাত বন্যা সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী পার্কিংয়ে রাখা সিএনজি নিয়ে চম্পট চোর, কুলাউড়ায় তোলপাড় রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদ গঠন বিএসএফের টাকার টোপে সীমান্তের দরিদ্ররা সহযোগিতা করছেন পুশ-ইনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে” — মাসুদ সাঈদী এমপি পূবাইলে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ২০১৬ সালেও ঝরেছিল ৬ প্রাণ ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা!

বেশ কিছুদিন ধরে দুটি হনুমান খুলনা মহানগরীতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে

খুলনা,থেকে:

বেশ কিছুদিন ধরে খুলনা মহানগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি হনুমান। আকৃতিতে বেশ বড়সড়ো হনুমান দুটি। কিন্তু হনুমান দুটি বেশ বিপাকে আছে, একদিকে সাধারণ মানুষ তাড়িয়ে বেড়াচ্ছে অন্যদিকে নগরীতে অসংখ্য কুকুরের আক্রমণে তারা অতিষ্ঠ। হনুমান দুটি মানুষের ছাদের উপর থেকে অন্য ছাদের উপর লাফিয়ে লাফিয়ে দিনের আলো শেষ করে শহরের উঁচু গাছ গুলোর উপর রাতে আশ্রয় নিচ্ছে। পশুপ্রেমিক মানুষেরা কলা কিনে তাদেরকে খাওয়াতে ব্যস্ত, তেমনি অসামাজিক মানুষেরা তাদেরকে অত্যাচারে করতে ব্যস্ত। শত অত্যাচারও শহর ছেড়ে কোথাও তারা যাচ্ছে না। পরিবেশ ও বন সংরক্ষণ অধিদপ্তরের লোকজন তাদেরকে ধরার চেষ্টা করেও ধরতে পারছে না। প্রশাসনের লোকজন তাদেরকে বিরক্ত না করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ করছে।।