শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শরীয়তপুর কোর্ট এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭:জুলাই ২০২৬) বাদ মাগরিব অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব), শরীয়তপুর জেলার নেতৃবৃন্দ, দলীয় সমর্থক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির আয়োজন করেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব), শরীয়তপুর জেলার সভাপতি মোঃ হোেসেন মৃধা। অনুষ্ঠানে তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লা, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুল হক (ভিপি বাদল), জেলা যুবদল নেতা আলী আহম্মেদ মোল্লা, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম সরদার।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকতার হোসেন মাঝী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম বেপারী, জেলা জাসাসের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোকন মোল্লা প্রমূখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার একেএম নাসির উদ্দীন কালুর দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।