July 29, 2026, 5:34 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন

নাজিম বকাউল , ফরিদপুর

ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

শনিবার দুপুরে পরিদর্শনকালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সরোয়ার। পরবর্তীতে তিনি হাসপাতালটির সার্বিক কার্যক্রম ও বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান।

পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ অবস্থা, বিদ্যমান সমস্যা ও সাম্প্রতিক নানা উন্নয়ন কর্মকাণ্ড সিভিল সার্জনের সামনে তুলে ধরেন ডা. আল আমিন সরোয়ার।

এসময় উপস্থিত স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দরা জানান, বর্তমান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব গ্রহণের পর থেকে স্বাস্থ্যসেবা এবং হাসপাতালের পরিচ্ছন্নতায় চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে। নিয়মিত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি নতুন আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি সেবা চালু করা হয়েছে। বর্তমানে ডেঙ্গু ও হাম রোগীদের নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দ্রুত সিজারিয়ান অপারেশন চালুর লক্ষ্যে অপারেশন থিয়েটার সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ওষুধ কোম্পানির প্রতিনিধি ও দালালদের দৌরাত্ম্যও আগের চেয়ে অনেক নিয়ন্ত্রণে এসেছে বলে তারা উল্লেখ করেন।

সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান হাসপাতালের জরুরি বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ড, প্যাথলজি, এক্স-রে, অপারেশন থিয়েটার এবং রান্নাঘরসহ সবকটি বিভাগ পরিদর্শন করে বর্তমান সেবার মান ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তবে নতুন ভবনে পানির অব্যবস্থাপনার কারণে চিকিৎসাসেবা বিঘ্নিত হওয়ার বিষয়টি উত্থাপিত হলে, তিনি সাংবাদিকদের জানান যে খুব দ্রুতই এই সমস্যার কার্যকর সমাধান করা হবে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হোসেন, ডা. ইমরান, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নু এবং সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *