সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইরতা কাশিমপুরের চক পাড়ায় মৃত আলীহোসেনের বাড়ি আজ রাত আনুমানিক তিন থেকে সাড়ে তিন ঘটিকার সময় চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন মৃত আলি হোসেনের মা ও স্ত্রী
ঘটনাস্থলে গিয়ে জানা যায় ঘরের দরজার বাহিরে কিছু অংশ টিন কেটে দরজার খিল খুলে চোর ঘরে ঢুকে এবং সোকেজ আলমারির ড্রয়ার খুলে মালামাল চুরি করে নিয়ে যায়
কি কি চুরি হয়েছে জানতে চাইলে মৃত আলি হোসের স্ত্রী জানায় তিন টা সোনার চেইন তিন জোড়া কানের দুল দুইটা নাকফুল প্রায় তিন ভরির উপরে সর্ণ হবে এবং এক ভরি রুপা সহ একটি টাচ ফোন এবং কিছু টাকা এতে আনুমানিক প্রায় সাত থেকে আট লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে
বাড়িতে একাধিক গরু থাকলেও চোর সেগুলো নেয়নি বলে জানায়
৮ নং ওয়ার্ড মেম্বার হুমায়ুন আহমেদ খবর পেয়ে আলি হোসেনের বাড়ি আসে এবং সিংগাইর থানায় জানায় পরে পুলিশ এসে বিষয়টি তদন্ত করেছে।