July 29, 2026, 5:31 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ওমরাহ পালনে যাওয়ার পথে ফরিদপুরের মা ও দুই সন্তান নিহত, আশঙ্কাজনক অবস্থায় বাবা-ছেলে

নাজিম বকাউল, ফরিদপুর

সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। সম্পর্কে তারা মা, ছেলে ও মেয়ে। একই ঘটনায় ওই পরিবারের কর্তা ও তাদের বড় ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে সৌদি আরবের রিয়াদে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছোট ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও তাদের বড় ছেলে নাবিল।

নিহত তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। রিনার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় হলেও তারা দীর্ঘদিন ধরে পরিবারসহ সৌদি আরবে বসবাস করছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে নিহত রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, বৃহস্পতিবার সকালে একটি প্রাইভেট কারে করে শফিকুল ইসলাম খোকন তার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার যাওয়ার পর তাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মা ও দুই সন্তান প্রাণ হারান এবং বাকি দুইজন মারাত্মক আহত হন।

দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে নিহত রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ বলেন, “আমার বোন ও ভগ্নিপতি তাদের তিন সন্তানসহ রিয়াদ থেকে মক্কা যাচ্ছিলেন। পথিমধ্যে পিছন দিক থেকে একটি বড় গাড়ি তাদের প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার বোন, ছোট ভাগ্নে ও ভাগ্নি মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় আমার ভগ্নিপতি ও বড় ভাগ্নেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এই ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা ও ভৈরবে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *