July 29, 2026, 4:53 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

টাঙ্গাইল মেডিকেলে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৭ জনের কারাদণ্ড

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালকে দালালমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালালচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতাল চত্বরে অনিয়মের অভিযোগে দুটি ওষুধ কোম্পানির দুই মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত এ অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন— বাপ্পি মিয়া (৬ মাস), ছনেট মিয়া (৩ মাস), জামিল ইসলাম (৩ মাস), আব্দুল বারেক (৬ মাস), হৃদয় মিয়া (৩ মাস), ইসহাক মাহমুদ (১ মাস) এবং জনি আহমেদ (১৫ দিন) কারাদণ্ডে দণ্ডিত হন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র হাসপাতালের রোগী ও স্বজনদের বিভিন্ন কৌশলে প্রলোভন দেখিয়ে আশপাশের বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত। পাশাপাশি ওষুধ কিনে দেওয়ার নামে অতিরিক্ত দামে ওষুধ বিক্রির অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে। এতে বিশেষ করে দরিদ্র ও অসচেতন রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হতেন।
স্থানীয়রা জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা হাসপাতাল এলাকায় নিয়মিত এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
এদিকে সংশ্লিষ্টরা জানান, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে সেবার মান উন্নয়ন এবং অনিয়ম প্রতিরোধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *