July 29, 2026, 5:34 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

শরীয়তপুর কোর্ট বাজার বণিক সমিতির উদ্যোগে জেলা পরিষদের প্রশাসক নাসির উদ্দীন কালুকে সংবর্ধনা

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর কোর্ট বাজার বণিক সমিতির উদ্যোগে শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন (কালু)-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৮ জুলাই ২০২৬) রাতে
জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে শরীয়তপুর কোর্ট বাজারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী, দোকান মালিক, আইনজীবী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন (কালু)।

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান মাদবর, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, পৌরসভা বিএনপির সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, জেলা মহিলা দলের সাবেক সভাপতি রাজিয়া সুলতানা রাণী, জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন, সাবেক ভিপি নাজমুল হক বাদল প্রমূখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, কোর্ট বাজার বণিক সমিতির সভাপতি আবদুস সামাদ বেপারী, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বেপারী এবং সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক মো. নুরুল হক মাদবর।অনুষ্ঠানে সঞ্চালনা করেন, কোর্ট বাজার বণিক সমিতির সহ-সভাপতি আলী আহম্মেদ মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর কোর্ট বাজার বণিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরদার এ কে এম নাসির উদ্দীন (কালু) দীর্ঘদিন ধরে রাজনীতি ও জনসেবার মাধ্যমে শরীয়তপুরের মানুষের আস্থা অর্জন করেছেন। জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনার জবাবে সরদার এ কে এম নাসির উদ্দীন (কালু) কোর্ট বাজার বণিক সমিতিসহ উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জেলা পরিষদের প্রশাসক হিসেবে শরীয়তপুরের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *