খুলনার রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি ইতিপূর্বে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে খুলনা রেঞ্জের বর্তমান ডিআইজি মোঃ রেজাউল হক কে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি পদে বদলি করা হয়েছে। গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তথ্য নিশ্চিত করা হয়। উপসচিব তৌফিক আহমেদ সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী এসবির ডিআইজি মোহাম্মদ ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর বিএমপি কমিশনার ডিআইজি মোঃ আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রায়হান মোহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি কমিশনার ডিআইজি ও রাজশাহী রেঞ্জের ডিআইজির মোঃ শাহজাহানকে এপি বিএনের ডিআইজি পদে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে এটাও বলা হয়েছে জনস্বার্থে জারি করা এ বদলি আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।