July 29, 2026, 4:54 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সুনাম ক্ষুণ্ন করতেই অপপ্রচার চালানো হচ্ছে ভেদরগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহকারীর  বিরুদ্ধে

শরীয়তপুর প্রতিনিধি:

  তীব্র নিন্দা ও প্রতিবাদ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী তোফাজ্জেল হোসেন তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি উক্ত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাঁর দীর্ঘদিনের সুনাম ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের অভিযোগ ছড়াচ্ছে।

তিনি বলেন, “সরকারি চাকরিজীবনের শুরু থেকেই আমি সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। জনগণকে হয়রানি নয়, বরং দ্রুত ও আইনসম্মত সেবা দেওয়াই আমার অঙ্গীকার। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।”

তোফাজ্জেল হোসেন আরও বলেন, “ভূমি সংক্রান্ত নামজারি বা অন্যান্য সেবা কোনো একক কর্মচারীর সিদ্ধান্তে সম্পন্ন হয় না। প্রতিটি আবেদন নির্ধারিত আইন, বিধিমালা ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে নিষ্পত্তি করা হয়। অনেক সময় প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি, যাচাই-বাছাই কিংবা অন্যান্য প্রশাসনিক কারণে বিলম্ব হতে পারে। সেই বিলম্বকে ইচ্ছাকৃতভাবে আমার ব্যক্তিগত দায় হিসেবে উপস্থাপন করা হচ্ছে।”

তিনি বলেন, “আমি কোনো ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করিনি। অভিযোগের বিষয়ে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে, আমি সর্বাত্মক সহযোগিতা করব। নিরপেক্ষ তদন্তেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং আমার বিরুদ্ধে আনা অভিযোগের অসারতা প্রমাণিত হবে।”

তোফাজ্জেল হোসেন বলেন, আমি সবসময় সরকারি বিধি-বিধান মেনেই দায়িত্ব পালন করি। অল্পসংখ্যক কিছু ব্যক্তি অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তাদের সেই চেষ্টা ব্যর্থ হলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়। তবে অভিযোগের কোনো সত্যতা নেই। আমি উক্ত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তোফাজ্জেল হোসেন আরও বলেন, “কোনো ব্যক্তি যদি নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করেন, তাহলে তিনি অবশ্যই আইনগতভাবে অভিযোগ করতে পারেন। তবে যাচাই-বাছাই ছাড়া একপাক্ষিক অভিযোগ প্রচার করলে একজন সরকারি কর্মচারীর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আমি সবাইকে অনুরোধ করব, গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তদন্তের ফলাফলের অপেক্ষা করুন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করলে প্রকৃত সত্য সবার সামনে আসবে। আমি আইন ও প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা রাখি এবং বিশ্বাস করি, সত্য কখনো গোপন থাকে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *