July 5, 2026, 4:45 pm
শিরোনাম:
ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ শহরের ১৫টি ওয়ার্ডে গাছ বিতরণ কর্মসূচি  চলতি মাসেই চালু হচ্ছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: এমপি সফিকুর রহমান কিরন চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ সাবেক ইউপি সদস্যর পরিবারের ৪ জন গ্রেফতার শহীদ আবু সাঈদের নামে টুর্নামেন্ট উদ্বোধন করলেন মনোয়ারা বেগম বোয়ালমারীতে পাঞ্জেরী একাডেমীর পক্ষে জামাত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বোয়ালমারীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন মধুখালীতে ভূষনা লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যাহ্ন ভোজ সাবেক এমপি নাসির উদ্দীন কালুর জন্মদিনে শুভেচ্ছা জানালেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা সুলতান সরদার ‘আস্থায় অবিচল’ স্লোগানে ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা

মধুখালীতে ভূষনা লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যাহ্ন ভোজ

শাহজাহান হেলাল,ফরিদপুর

ফরিদপুরের মধুখালীতে উপজেলার ১৫ নং ভূষনা লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন উপলক্ষে ও সহসভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে ব্যতিক্রমধর্মী মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
৫ জুলাই ২০২৬খ্রি.রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত পরিচালনা কমিটির অনুমোদন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন পরিচালনা কমিটির সহ-সভাপতি মো.বিপ্লব হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এই মধ্যাহ্নভোজের আয়োজন করেন।তারএই আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, দেশের অনেক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু থাকলেও তাদের বিদ্যালয়ে এখনো এ কার্যক্রম নেই। তারা বলেন, তাদের বিদ্যালয়েও যদি মিড-ডে মিল চালু করা হয়, তাহলে শিক্ষার্থীরা আরও উৎসাহ ও আনন্দের সঙ্গে বিদ্যালয়ে আসবে।এ সময় তারা নবগঠিত পরিচালনা কমিটি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের কাছে বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর দাবি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান, ফয়সাল আহমদ, রুমা পারভেজ, সুবর্ণা দাস,জেসমিন নাহার, মুন্নাফ হোসেন এবং দপ্তরি রুহুল আমিন।
বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. চুন্নু ঢালী, সদস্য সচিব প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন এবং সহ-সভাপতি মো. বিপ্লব হোসেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মায়া সুলতানা, মো. ইসমাইল হোসেন, গৌতম কুমার দাস, ফয়সাল আহমদ, মোছা. বর্ণা বেগম, রিনা বেগম, মো. লুৎফর রহমান, সোনামিয়া এবং মোহাম্মদ রাশেদুজ্জামান শেখ।
উল্লেখ্য, ৩০ জুন ২০২৬ খ্রি. তারিখে তিন বছরের জন্য বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি অনুমোদন লাভ করে।এ বিষয়ে নবনির্বাচিত সহ-সভাপতি মো. বিপ্লব হোসেন বলেন, “নতুন পরিচালনা কমিটির মূল লক্ষ্য হলো শিক্ষার মানোন্নয়ন, সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং সার্বিক উন্নয়নের মাধ্যমে ১৫ নং ভূষনা লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মধুখালী উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান বিদ্যালয়ে ৩শ ৫ জন্য শিক্ষার্থী আছে ।বিদ্যালয়ে প্রায় শত ভাগ শিক্ষার্থীর উপস্থিতি রয়েছে।