July 5, 2026, 3:54 pm
শিরোনাম:
বোয়ালমারীতে পাঞ্জেরী একাডেমীর পক্ষে জামাত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বোয়ালমারীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন মধুখালীতে ভূষনা লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যাহ্ন ভোজ সাবেক এমপি নাসির উদ্দীন কালুর জন্মদিনে শুভেচ্ছা জানালেন লন্ডন প্রবাসী বিএনপি নেতা সুলতান সরদার ‘আস্থায় অবিচল’ স্লোগানে ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা টাঙ্গাইলে ভুয়া বিলে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাইকগাছায় মৎস্য সংরক্ষণ আইনে অভিযানে ২টি অবৈধ চরপাটা জাল জব্দ ও বিনষ্ট! বারুইপুরে নাবালিকা ধর্ষনের ঘটনায় উত্তাল এলাকা, দোষীরা অধরা, বিক্ষোভ চলছে সিরাজগঞ্জ শহরের ১৫টি ওয়ার্ডে গাছ বিতরণ কর্মসূচি  গলাচিপায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

পাইকগাছায় মৎস্য সংরক্ষণ আইনে অভিযানে ২টি অবৈধ চরপাটা জাল জব্দ ও বিনষ্ট!

বি.সরকার। পাইকগাছা (খুলনা)

খুলনার পাইকগাছায় ‘মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০’ এবং মৎস্য সম্পদ রক্ষা ও বাস্তবায়নে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। অভিযান চলাকালে নদী থেকে ২টি অবৈধ চরপাটা জাল জব্দ করার পর তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাইকগাছা নৌপুলিশের সহায়তায় উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা এলাকা সংলগ্ন কড়ুলিয়া, মিনহাজ নদীতে দিনব্যাপী এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী রণধীর সরকার, নৌপুলিশের সাব-ইন্সপেক্টর রবিউল ইসলাম এবং নৌপুলিশের একটি চৌকস সঙ্গীও ফোর্স। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, দেশীয় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় রবিবার শিবসা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মাছের পোনা ও মৎস্য সম্পদ ধ্বংসকারী ২টি অবৈধ চরঘেরা বা চরপাটা জাল পাতা অবস্থায় জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, “দেশীয় মৎস্য সম্পদ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে আমাদের এই অভিযান নিয়মিত থাকবে। আইন অমান্য করে যারা নদীতে মৎস্য নিধনযজ্ঞ চালাবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”