July 3, 2026, 5:30 pm
শিরোনাম:
বাউফলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় গৃহবধূ হত্যা নাকি আত্মহত্যা! পারিবারিক নির্যাতনের অভিযোগ! দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় অফিস উদ্বোধন ‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগ শুরু, প্রথম দিনে কাগজপত্র যাচাই ও শারীরিক মাপ গ্রহণ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার, অস্ত্র ও প্রাইভেটকার জব্দ গলাচিপায় চোরাই মালামালসহ পেশাদার চোর শাওন ঘরামী গ্রেপ্তার একই সড়ক দুর্ঘটনায় তিন প্রজন্মের বিদায় পূবাইলে সরকারি খাদ্য সহায়তা: দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ দিরাইয়ে জমি বিরোধে দুই বছর ধরে বাড়িছাড়া পাঁচ ভাইয়ের পরিবার

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার, অস্ত্র ও প্রাইভেটকার জব্দ

মনোয়ার আলম,কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে কুলাউড়া থানার একটি দল উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর গ্রামের মো. কাউছার মিয়া (৩২), বেরিরচক গ্রামের জসিম মিয়া, কুলাউড়া উপজেলার হাজীপুর এলাকার মো. সালাউদ্দিন (২৯) এবং কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার রেজাউল ইসলাম মামুন (২৮)।
অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি Toyota Corolla প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৪৫৯৮), একটি কাটার, একটি সুইস গিয়ার ছুরি, একটি রাম দা ও একটি ছোরা জব্দ করা হয়।

এ ছাড়া আগের দিন বৃহস্পতিবার রাতে কুলাউড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে মৌলভীবাজার সদর উপজেলার হাসপাতাল রোড এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়া (৪৬)কে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়।