July 3, 2026, 2:49 pm
শিরোনাম:
একই সড়ক দুর্ঘটনায় তিন প্রজন্মের বিদায় পূবাইলে সরকারি খাদ্য সহায়তা: দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ দিরাইয়ে জমি বিরোধে দুই বছর ধরে বাড়িছাড়া পাঁচ ভাইয়ের পরিবার পূবাইলে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্রিজের টোল আদায় বন্ধে রাস্তা অবরোধ- জনদুর্ভোগে জনসাধারণ রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসক, ভিডিও ফাইরাল মিরপুর জিয়া কলেজের প্রিন্সিপাল আলমগীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় ত্রিশাল উপজেলার কৃষকের মাঝে বীজ ও সার প্রণোদনা বিতরণ মেসির জন‍্য কেপ ভার্দের বিশেষ উপহার

পূবাইলে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার

জাহিদ হাসান প্রভাস, পূবাইল (গাজীপুর)

গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পূবাইল থানার এসআই (নিঃ) সাব্বির আহমেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মীরের বাজার-ভোগড়া বাইপাস সড়কের মেঘডুবি ছোট আন্ডারপাসের উত্তর পাশে অভিযান চালায়। এ সময় মো. ফরিদ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দখলে থাকা একটি নম্বরপ্লেটবিহীন লাল রঙের H Power Premio (১০০ সিসি) মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার ফরিদ হোসেন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ডাঙ্গাপাড়া (তিরনই হাট) এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. ফজর আলী এবং মায়ের নাম মোছা. ফুলবানু।

পুলিশ জানায়, উদ্ধার করা মোটরসাইকেলটির চেসিস নম্বর HJPCGLA9AB201226। তবে ইঞ্জিন নম্বর অস্পষ্ট হওয়ায় তা শনাক্ত করা সম্ভব হয়নি। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা। প্রাথমিক যাচাই-বাছাইয়ে এটি চোরাই মোটরসাইকেল বলে নিশ্চিত হওয়া গেছে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে মোটরসাইকেলটি জব্দ করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামিকে থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, চুরি, ছিনতাই এবং চোরাই যানবাহন উদ্ধারে পূবাইল থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।