July 3, 2026, 2:03 pm
শিরোনাম:
পূবাইলে সরকারি খাদ্য সহায়তা: দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ দিরাইয়ে জমি বিরোধে দুই বছর ধরে বাড়িছাড়া পাঁচ ভাইয়ের পরিবার পূবাইলে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্রিজের টোল আদায় বন্ধে রাস্তা অবরোধ- জনদুর্ভোগে জনসাধারণ রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসক, ভিডিও ফাইরাল মিরপুর জিয়া কলেজের প্রিন্সিপাল আলমগীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় ত্রিশাল উপজেলার কৃষকের মাঝে বীজ ও সার প্রণোদনা বিতরণ মেসির জন‍্য কেপ ভার্দের বিশেষ উপহার পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ!

রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল ( বাগেরহাট)

উপকূলীয় অঞ্চল বাগেরহাটের রামপালে
নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে উপজেলায় ২১৫টি পরিবারের মধ্যে ওয়াটার ট্যাংক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ করে উপকারভোগীরা দীর্ঘ সময় নিরাপদ পানির চাহিদা পূরণ করতে পারবেন।

শুক্রবার (৩ জুলাই) রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠিনটি আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া কোঅর্ডিনেশন অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট ক্রমেই বাড়ছে। এ ধরনের উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি বৃষ্টির পানি সংরক্ষণ এবং নিরাপদ পানি ব্যবহারে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ফুলি সরকার বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্বাস্থ্য, শিক্ষা ও শিশু উন্নয়নে কাজ করছে। বিতরণ করা ওয়াটার ট্যাংকগুলো উপকারভোগী পরিবারগুলোর নিরাপদ পানি সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজীব আল রশিদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, প্রোগ্রাম অফিসার পার্থসারথি দোবে, প্রোগ্রাম অফিসার সুভাষ জয়ধর, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী মোঃ আকাশ উজ্জামান শেখ ও মো. সোহানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে প্রথম পর্যায়ে ৬০টি পরিবারের মধ্যে ৬০টি ওয়াটার ট্যাংক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার মোট ২১৫টি পরিবারের কাছে ২১৫টি ওয়াটার ট্যাংক পৌঁছে দেওয়া হবে।

উপকারভোগীরা জানান, এই সহায়তার মাধ্যমে তারা বৃষ্টির পানি সংরক্ষণ করে দীর্ঘ সময় নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণ করতে পারবেন। পরে অতিথিদের অংশগ্রহণে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।