July 2, 2026, 6:12 pm
শিরোনাম:
মেসির জন‍্য কেপ ভার্দের বিশেষ উপহার পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ! নড়িয়ার উন্নয়ন, রাজনীতি ও জনস্বার্থ নিয়ে খোলামেলা বক্তব্য রাখলেন ফরিদ আহমেদ রয়েল মাঝি উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাড. মনিরুজ্জামান খান (দিপু) হরিদাস চন্দ্র তরণী দাসের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন কমলনগরে এক রাতে সাংবাদিকের বাড়িসহ ১০টি বসতঘরে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট আজ থেকে শুরু পশ্চিম বাংলার প্রতিটি থানায় হেল্প মহিলা পুলিশ সাঘাটায় সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি মুকুল গাজীপুর থেকে গ্রেপ্তার,

বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাড. মনিরুজ্জামান খান (দিপু)

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা অ্যাড. মনিরুজ্জামান খান (দিপু)। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ২ জুলাই ২০২৬ তারিখে বিদ্যালয়ের জন্য ৬ মাস মেয়াদি এডহক কমিটির অনুমোদন দেয়।

নবগঠিত কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন আব্দুল কুদ্দুস খান এবং অভিভাবক সদস্য হিসেবে আছেন জিয়াউল হক। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, অ্যাড. মনিরুজ্জামান খান (দিপু) বর্তমানে শরীয়তপুর জজ কোর্টের পিপি, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি।

এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টদের আশা, নতুন এই কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে।