July 2, 2026, 4:33 pm
শিরোনাম:
নড়িয়ার উন্নয়ন, রাজনীতি ও জনস্বার্থ নিয়ে খোলামেলা বক্তব্য রাখলেন ফরিদ আহমেদ রয়েল মাঝি উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাড. মনিরুজ্জামান খান (দিপু) হরিদাস চন্দ্র তরণী দাসের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন কমলনগরে এক রাতে সাংবাদিকের বাড়িসহ ১০টি বসতঘরে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট আজ থেকে শুরু পশ্চিম বাংলার প্রতিটি থানায় হেল্প মহিলা পুলিশ সাঘাটায় সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি মুকুল গাজীপুর থেকে গ্রেপ্তার, পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ! পূবাইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১, পালিয়েছে আরও ২-৩ জন

সাঘাটায় সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি মুকুল গাজীপুর থেকে গ্রেপ্তার,

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা:

‎গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোখলেছুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বুধবার (১ জুলাই) দিবাগতরাত আনুমানিক ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের দিকনির্দেশনায় সাঘাটা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত ধারাবাহিক অভিযানে তাকে আটক করা সম্ভব হয়েছে।

‎পুলিশ সূত্র জানায়, এর আগে একই হত্যা মামলায় আরও তিনজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ প্রধান আসামি গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎উল্লেখ্য, গত ২১ জুন গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে ছয়জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান ও স্বল্প সময়ের মধ্যে একের পর এক আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মামলার বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।