মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা এলাকার একটি পাটক্ষেত এর পানির মধ্য থেকে
আজ পহেলা জুলাই দুপুর ১২ ঘটিকায়
১৬ বছরের একটি তরুণ অটো চালকের
লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ,
প্রথমে পরিচয় পাওয়া না গেলেও
লাশ উদ্ধারের সাথে সাথে পরিচয় পাওয়া গিয়েছে,
সে
মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের বাসিন্দা ও পেশায় অটোচালক
নাম সাকিবুল পিতার নাম
টুলু মিয়া, সাং-মিতরা গোবিন্দপুর, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ।
তার শরীরে বড় ধরনের কোন আঘাত এর চিহ্ন পাওয়া যায়নি তবে
ঘটনাস্থল থেকে তার ব্যবহারের
ব্যাটারিচালিত অটো রিকশা পাওয়া গিয়েছে,
আজ সকালে খুন হওয়া সাকিবুল এর পিতা টুলু মিয়া জানান
আমার ছেলে গত কাল দুপুর ৩ ঘটিকায়
বাড়ি থেকে অটো নিয়ে চলে গিয়েছে
রাতে বাড়িতে ফিরে আসেনি,
পুলিশ জানিয়েছে আমার ছেলেকে
কে বা কারা হত্যা করেছে ,
লাশ উদ্ধারসহ ঘটনা স্থল
পরিদর্শন করে পরবর্তী আইনী প্রকৃয়া চালানোর নির্দেশ দিয়েছেন
ওসি মাজহারুল ইসলাম।