June 30, 2026, 4:27 pm
শিরোনাম:
গাইবান্ধায় ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে ১৪৪ ধারা জারি, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সহযোগিতা চাইলেন সভাপতি উজ্জ্বল সিকদার গাইবান্ধায় ডিবির মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ৩ জন আটক কমলগঞ্জে আদমপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ড মধ্যভাগ গ্রামের রাস্তা ইট সলিং কাজের উদ্বোধন অনুষ্ঠিত উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন রামগতির ‘আশ্রম-জনতা বাজার’ সড়ক এখন মরণ ফাঁদ, দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও রোগী রংপুরে বাণিজ্যিকভাবে লটকন চাষ হচ্ছে ঐতিহাসিক যমুনা নদীর জল চুক্তি রাজস্থান ও হরিয়ানার উত্তরাঞ্চলের তিস্তা নদী ও দুধকুমার নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

গাইবান্ধায় ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

অধিকার প্রতিষ্ঠার দাবি আর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৭১তম সাঁওতাল বিদ্রোহ বা ‘হুল দিবস’ পালিত হয়েছে। আজ ৩০ জুন মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কাটা মোড় ও বাগদা ফার্ম এলাকায় পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন সাঁওতাল সম্প্রদায় ও ভূমি রক্ষা আন্দোলনের কর্মীরা। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ব্যানারে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, প্রদীপ প্রজ্বলন, শোভাযাত্রা ও আলোচনা সভা। উপজেলার কাটা মোড় এলাকায় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পাঁচ দশক পার হলেও সাঁওতালরা এখনও তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ২০১৬ সালে গোবিন্দগঞ্জে সাঁওতালদের ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও তিনজনকে হত্যার ঘটনার বিচার আজও সম্পন্ন হয়নি। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং তাঁদের পৈতৃক সম্পত্তি ফেরত দেওয়ার দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন সুফল হেমরম। এসময় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল ফরিদ, আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, রাষ্ট্র সংস্কার আন্দোলনের দপ্তর সম্পাদক ছামিউল আলম রাসু প্রমুখ। অপরদিকে, বাগদা ফার্ম এলাকায় ফিলিমন বাসকের সভাপতিত্বে পৃথক কর্মসূচি পালন করা হয়। সেখানেও বক্তারা সাঁওতালদের ভূমি রক্ষা ও রাষ্ট্রীয় স্বীকৃতির ওপর জোর দেন। উল্লেখ্য, ১৮৫৫ সালের ৩০ জুন ব্রিটিশ শাসকের শোষণ এবং স্থানীয় জমিদার ও মহাজনদের নির্যাতনের বিরুদ্ধে প্রথম সাঁওতাল বিদ্রোহ বা ‘হুল’ শুরু হয়েছিল। ঐতিহাসিক সেই সশস্ত্র সংগ্রামে সিধু, কানু, চাঁদ ও ভৈরবসহ বহু সাঁওতাল শহীদ হন। সেই থেকে প্রতিবছর ৩০ জুন বিশ্বজুড়ে সাঁওতাল সম্প্রদায় দিবসটি পালন করে আসছে।