June 30, 2026, 3:46 pm
শিরোনাম:
গাইবান্ধায় ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে ১৪৪ ধারা জারি, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সহযোগিতা চাইলেন সভাপতি উজ্জ্বল সিকদার গাইবান্ধায় ডিবির মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ৩ জন আটক কমলগঞ্জে আদমপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ড মধ্যভাগ গ্রামের রাস্তা ইট সলিং কাজের উদ্বোধন অনুষ্ঠিত উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন রামগতির ‘আশ্রম-জনতা বাজার’ সড়ক এখন মরণ ফাঁদ, দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও রোগী রংপুরে বাণিজ্যিকভাবে লটকন চাষ হচ্ছে ঐতিহাসিক যমুনা নদীর জল চুক্তি রাজস্থান ও হরিয়ানার উত্তরাঞ্চলের তিস্তা নদী ও দুধকুমার নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সহযোগিতা চাইলেন সভাপতি উজ্জ্বল সিকদার

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধার এবং শিক্ষার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি, ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, উপজেলা যুবদলের সভাপতি মোঃ উজ্জ্বল সিকদার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তিনি মাননীয় হুইপ ও তার রাজনৈতিক অভিভাবক মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের সংকট নিরসন ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে তার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে তিনি বদ্ধপরিকর।

উজ্জ্বল সিকদার বলেন, বর্তমান অ্যাডহক কমিটির দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং। বিদ্যালয়ের বর্তমান সংকট সম্পর্কে ডামুড্যাবাসী অবগত রয়েছেন। সময় সীমিত হলেও সম্মিলিত প্রচেষ্টায় এ সংকট কাটিয়ে উঠতে কাজ করবেন তারা।

তিনি আরও বলেন, স্কুলের ছাত্রী, অভিভাবক, সাংবাদিক, শিক্ষক, সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাগত সমস্যাগুলোর যৌক্তিক সমাধান সম্ভব।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য প্রশাসনিক জটিলতার সমাধান এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সকলের সহযোগিতায় ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় খুব শিগগিরই তার হারানো গৌরব ফিরে পাবে।

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তাদের প্রিয় নেতা মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ভাইয়ের হাত ধরে প্রতিষ্ঠানটি সরকারি বিদ্যালয়ে রূপান্তরিত হবে।