June 29, 2026, 4:32 pm
শিরোনাম:
মোংলায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন ময়মনসিংহ বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম দুলাল ও মোঃ আব্দুল মান্নান কে ফুলেল শুভেচ্ছা ভারতের রাজ্যসভায় শপথ নিলেন কংগ্রেস নেতা খাগরে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দুই বিশিষ্ট বিজ্ঞানীকে সংবর্ধনা দিল গাকৃবি জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ বাউবিতে ‘একাডেমিক লেখালেখি: কপিরাইট, উন্মুক্ত শিক্ষাসামগ্রী (OER) ও চৌর্যবৃত্তি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নরসিংদীর শিবপুর মডেল থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এফ এম রিপন আক্তার ফজলু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক সাহসী নেত্রী, বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রাথমিক শনাক্তকরণ ও প্রাথমিক শনাক্তকরণ জোরদারে সিডিডির আলোচনা সভা অনুষ্ঠিত স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশনে জাতীয় পর্যায়ে সেরা দশে গলাচিপা এনজেড আলিম মাদ্রাসা

জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (২৯ জুন ২০২৬) বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওমর ফারুক।

এসময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সভাপতি এস এম বজলুর রশিদ, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম ফরাজি, জাজিরা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কেএম কামরুজ্জামান মিলন খান, জাজিরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং কৃষি উপকরণ গ্রহণকারী কৃষক-কৃষাণীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বলেন, “বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত কৃষি প্রণোদনা, উন্নতমানের বীজ, সার ও আধুনিক কৃষি প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে। কৃষক দেশের অর্থনীতির চালিকাশক্তি। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি ও পরিবেশবান্ধব এই উদ্যোগ দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করবে। কৃষকদের মাঝে এ ধরনের প্রণোদনা অব্যাহত থাকলে কৃষি খাত আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।