June 29, 2026, 4:26 pm
শিরোনাম:
ভারতের রাজ্যসভায় শপথ নিলেন কংগ্রেস নেতা খাগরে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দুই বিশিষ্ট বিজ্ঞানীকে সংবর্ধনা দিল গাকৃবি জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ বাউবিতে ‘একাডেমিক লেখালেখি: কপিরাইট, উন্মুক্ত শিক্ষাসামগ্রী (OER) ও চৌর্যবৃত্তি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নরসিংদীর শিবপুর মডেল থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এফ এম রিপন আক্তার ফজলু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক সাহসী নেত্রী, বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রাথমিক শনাক্তকরণ ও প্রাথমিক শনাক্তকরণ জোরদারে সিডিডির আলোচনা সভা অনুষ্ঠিত স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশনে জাতীয় পর্যায়ে সেরা দশে গলাচিপা এনজেড আলিম মাদ্রাসা বাঁশখালীতে ৩৬১টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, ৭৭ হাজার ৩০০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য জাজিরায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বাউবিতে ‘একাডেমিক লেখালেখি: কপিরাইট, উন্মুক্ত শিক্ষাসামগ্রী (OER) ও চৌর্যবৃত্তি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘একাডেমিক লেখালেখি: কপিরাইট, উন্মুক্ত শিক্ষাসামগ্রী (OER) ও চৌর্যবৃত্তি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার (২৯ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, বর্তমান জ্ঞানভিত্তিক বিশ্বে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকলে চলবে না; গবেষণা, সৃজনশীলতা, একাডেমিক সততা এবং মৌলিক চিন্তার বিকাশের মাধ্যমে জ্ঞান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি গবেষণা ও লেখালেখিতে নৈতিকতা, কপিরাইট এবং মেধাস্বত্ব সংরক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, প্লেজিয়ারিজম ও কপিরাইট লঙ্ঘন একজন শিক্ষকের ব্যক্তিগত মর্যাদা, পেশাগত সুনাম এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তাই গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে সততা, দায়িত্বশীলতা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এ ধরনের প্রশিক্ষণ জ্ঞান, অভিজ্ঞতা ও নতুন ধারণা বিনিময়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং বিশ্ববিদ্যালয়ে শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় তিনি বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের ভূমিকা আগের চেয়ে অনেক বিস্তৃত হয়েছে। গবেষণা, একাডেমিক রাইটিং, ওপেন এডুকেশনাল রিসোর্স (OER), কপিরাইট, মেধাস্বত্ব সংরক্ষণ এবং প্লেজিয়ারিজম প্রতিরোধ বিষয়ে সম্যক জ্ঞান অর্জন সময়ের দাবি। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিজ নিজ একাডেমিক ও গবেষণা কার্যক্রমে প্রয়োগের আহ্বান জানান।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। তিনি ২০২৬ সালের একাডেমিক পরিবর্তনের ধারা, খাঁটি মূল্যায়ন ব্যবস্থা, ‘কপি-পেস্ট’ সংস্কৃতি প্রতিরোধ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা, বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা, উন্মুক্ত শিক্ষণপদ্ধতি (OER), প্রেডেটরি জার্নাল পরিহার এবং আন্তর্জাতিক সাইটেশন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল, অনুষদ ও বিভাগের ৩৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা একাডেমিক লেখালেখির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।