June 28, 2026, 4:53 pm
শিরোনাম:
চন্ডিপুর ফজলুল হক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মৃণাল কান্তি রায় হারিয়ে যাবো কলমে কাশিয়ানী ওড়াকান্দী ঠাকুর বাড়ি পরিদর্শন, ধর্ম জার জার সংস্কৃতি সবার-ডা.এস এম জিয়াউদ্দিন হায়দার রংপুরে আত্মহত্যার প্ররোচনার মামলায় শিক্ষার্থী এক দিনে রিমান্ডে নরসিংদীর শিবপুর প্রধান শিক্ষক এর বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা কমলনগরে লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকারি ধান সংগ্রহ সম্পন্ন: অনিয়মের অভিযোগ ভিত্তিহীন শাহজাদপুরে চরের কৃষি বদলের সাক্ষী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক

নরসিংদীর শিবপুর প্রধান শিক্ষক এর বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোঃ কামাল হোসেন প্রধান, নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন এর ভাড়াটিয়া বাসায় গলায় রশি দিয়ে আত্মহত্যার ঘটনায়, প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর (বাদল) এর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা থেকে অবিলম্বে অব্যাহতি প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিবপুর বাসি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সাবেক শিক্ষক,বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকগণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। অদ্য ২৮ জুন ২০২৬ ইং রবিবার সকাল ১১টায় বিদ্যালয় এর প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক এর বিরুদ্ধে দায়ের করা মামলাকে ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা বলে জোর দাবি করেন। বক্তাগন বলেন,দীর্ঘদিন ধরে সততা,নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসা একজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের মামলা শিক্ষা অঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলবে। বক্তারা আরও বলেন, শিক্ষক জীবনের শেষ প্রান্তে একজন সম্মানিত শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং দ্রুত হয়রানিমূলক মামলা হতে তাকে অব্যাহতি দিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক এর প্রতি সংহতি প্রকাশ করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বিদ্যালয়ের সাবেক শিক্ষক,প্রাক্তন শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন,পৃর্বে থেকেই মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।