June 27, 2026, 6:47 pm
শিরোনাম:
সাতকানিয়ায় পুরানগড়ে চুরি প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি গঠন, নিরাপত্তা জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যেখানে পাখিরা চেয়েছিল একটু নিরাপদ আশ্রয়, সেখানে মানুষ নামল উচ্ছেদের নোংরা খেলায়! ময়মনসিংহে গণভোটের রায়বাস্তবায়ন ও জনদুর্গভোগ লাঘবের দাবিতে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের সঙ্গে ঢাকাস্থ বাঁশখালী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জিয়ানগরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিড-ডে মিলের খাদ্যসামগ্রী আত্মসাতের অভিযোগ জিয়ানগরে তামাকবিরোধী জনসচেতনতামূলক সভা তামাককে ‘না’ বললেই গড়া সম্ভব সুস্থ সমাজ: এমপি মাসুদ সাঈদী গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে পোষা প্রাণীদের জন্য বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত নরসিংদীর ৪৮ ঘন্টার মধ্যে মাদক ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিড-ডে মিলের খাদ্যসামগ্রী আত্মসাতের অভিযোগ

সমীরন জিয়ানগর প্রতিনিধিঃ

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩৭নং আঃ গনি শেখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. জেসমিন আক্তারের বিরুদ্ধে মিড-ডে মিলের খাদ্যসামগ্রী আত্মসাৎ, দায়িত্বে অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে।
এসব অভিযোগের তদন্ত ও তাকে অন্যত্র বদলির দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা।

অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষিকা নিয়মিত বিদ্যালয়ে সময়মতো উপস্থিত হন না এবং পাঠদান কার্যক্রমে প্রয়োজনীয় গুরুত্ব দেন না। শিক্ষার্থীদের জন্য সরকার প্রদত্ত মিড-ডে মিলের খাদ্যসামগ্রী সঠিকভাবে বিতরণ না করে আত্মসাতের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ ব্যাহত হচ্ছে। পাঠদানের সময় প্রধান শিক্ষিকা মোবাইল ফোনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ব্যস্ত থাকেন। এছাড়া শিক্ষার্থীদের দিয়ে ব্যক্তিগত কাজ করানো এবং বিদ্যালয়ের বিভিন্ন বরাদ্দের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগও রয়েছে।

অভিভাবকদের ভাষ্য, এসব বিষয়ে একাধিকবার প্রতিবাদ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষিকার বদলি এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিকা মোসা. জেসমিন আক্তার বলেন, স্থানীয় কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমীন বলেন, অভিযোগের বিষয়ে বিদ্যালয়ে গিয়ে তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হবে। প্রতিবেদন পর্যালোচনা করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।