June 24, 2026, 3:00 pm
শিরোনাম:
মাদকের ভয়াবহতা থেকে রক্ষার দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর স্মারকলিপি খুলনা মহানগরী শেরেবাংলা রোড বাহারী ফুলে পথচারী বিস্মিত, শহর সেজেছে নান্দনিক সোলার ট্রিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১, রেস্টুরেন্টতে অগ্নিসংযোগ রংপুরে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙন পরিদর্শন করলেন এলজিইডির প্রতিনিধি দল গাইবান্ধা শহরে দুর্ধর্ষ চুরি: নগত টাকা-স্বর্ণালঙ্কার লুট, দ্রুত গ্রেপ্তারের দাবি কয়রায় কলেজ কর্মচারীর ওপর হামলা, কানের পর্দা ক্ষতিগ্রস্তের অভিযোগ; থানায় জিডি, দোষীদের বিচারের দাবি গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত, এলাকায় উত্তেজনা প্রতিরক্ষায় কোনো ছাড় দেবে না ইরান

বারিতে নতুন উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের আয়োজনে নতুন উদ্ভাবিত কৃষি প্রযুক্তি বিষয়ে ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন ২০২৬) বারির সেমিনার কক্ষে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. মঞ্জুরুল কাদির। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন, গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি দ্রুত কৃষক পর্যায়ে পৌঁছে দিতে হলে বিজ্ঞানীদের দক্ষতা ও আধুনিক জ্ঞান অর্জনের বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জগদীশ চন্দ্র বর্মন। তিনি দেশের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণ কর্মসূচিটি সমন্বয় করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. বজলুর রহমান এবং ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মোঃ মিজানুর রহমান।
প্রশিক্ষণে বারির বিভিন্ন কেন্দ্র ও বিভাগের মোট ৬০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে বারির বিভিন্ন কেন্দ্র ও বিভাগের সিনিয়র বিজ্ঞানী, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্ভাবিত প্রযুক্তি সম্পর্কে বিজ্ঞানীদের জ্ঞান ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়তা করবে। উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মসূচিটি পার্টনার প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।