June 24, 2026, 2:54 pm
শিরোনাম:
মাদকের ভয়াবহতা থেকে রক্ষার দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর স্মারকলিপি খুলনা মহানগরী শেরেবাংলা রোড বাহারী ফুলে পথচারী বিস্মিত, শহর সেজেছে নান্দনিক সোলার ট্রিতে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১, রেস্টুরেন্টতে অগ্নিসংযোগ রংপুরে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙন পরিদর্শন করলেন এলজিইডির প্রতিনিধি দল গাইবান্ধা শহরে দুর্ধর্ষ চুরি: নগত টাকা-স্বর্ণালঙ্কার লুট, দ্রুত গ্রেপ্তারের দাবি কয়রায় কলেজ কর্মচারীর ওপর হামলা, কানের পর্দা ক্ষতিগ্রস্তের অভিযোগ; থানায় জিডি, দোষীদের বিচারের দাবি গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত, এলাকায় উত্তেজনা প্রতিরক্ষায় কোনো ছাড় দেবে না ইরান

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি বিশ্বে অবস্থান ৪০১-৬০০তম

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে বিশ্বখ্যাত Times Higher Education (টিএইচই) প্রকাশিত সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৬-এ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টি বৈশ্বিক পর্যায়ে ৪০১-৬০০তম অবস্থানে স্থান করে নিয়ে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে নতুন গৌরব যোগ করেছে।
বুধবার (২৪ জুন) টিএইচই তাদের প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১,৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়নের আওতায় আনে। এ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সামাজিক প্রভাবের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে গাকৃবি ৭৪.৮ স্কোর অর্জন করে বিশ্বের ৮২তম অবস্থানে রয়েছে। এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৭৮.৩ স্কোর পেয়ে বৈশ্বিক পর্যায়ে ৬৬তম স্থান অর্জন করেছে। এছাড়া এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ৬৮.৫-৭৪.৫ স্কোর নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ১০১-২০০ এর মধ্যে অবস্থান করছে।
গত বছর একই র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ছিল বৈশ্বিকভাবে ৮০১-১০০০। মাত্র এক বছরের ব্যবধানে ৪০১-৬০০তম অবস্থানে উন্নীত হওয়া বিশ্ববিদ্যালয়ের পরিকল্পিত অগ্রযাত্রা, একাডেমিক উৎকর্ষ, গবেষণা সক্ষমতা এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শুধু টিএইচই নয়, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়েও গাকৃবি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। টিএইচই র‍্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান লাভ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে World University Rankings for Innovation (উরি) ২০২৬-এর ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন ট্রান্সফার টেকনোলজি ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে।
অন্যদিকে QS World University Rankings সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান লাভ করে টেকসই উন্নয়ন ও উদ্ভাবনী শিক্ষার ক্ষেত্রে নেতৃত্বের স্বাক্ষর রেখেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
এ অর্জনের প্রতিক্রিয়ায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “এই সাফল্য শুধু একটি র‍্যাঙ্কিংয়ের অর্জন নয়, এটি আমাদের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই এবং সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।”
তিনি আরও বলেন, “আজকের এই অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা আন্তর্জাতিকমানের শিক্ষা, গবেষণা এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব তৈরির মাধ্যমে দেশের উন্নয়ন ও বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।”
উল্লেখ্য, টিএইচই সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংস বিশ্বের একমাত্র বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে বিশ্বের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কতটা অবদান রাখছে, তা মূল্যায়ন করে।