June 22, 2026, 3:40 pm
শিরোনাম:
চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার পাইকগাছা কপোতাক্ষ নদের স্রোতে নিখোঁজ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাত্রলীগ কর্মি ডিবি পুলিশ হেফাজতে মৃত্যু মধুখালীতে জানাজায় মানুষের ঢল-সড়ক অবরোধ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের সচেতন হতে হবে: ইউএনও  এমপি অ্যাড. শওকত আরা আক্তার ঊর্মির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান রামপালে উচ্ছেদ অভিযানে অবৈধ দখলমুক্ত হলো চামারখালী খাল কৃষি শিক্ষার মানোন্নয়নে গাকৃবিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু বাঙালি জাতি চিরদিন তোফায়েল আহমেদকে শ্রদ্ধাভরে স্মরণ করবে নিউইয়র্কে শোক সভায় বক্তারা ‎সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ,কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরে অসহায় বৃদ্ধের জমি দখল থানায় অভিযোগ

চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার

এম এ খায়ের ইমন, (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৫ নেতা-কর্মীকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। সোমবার (২২ জুন ২০২৬) চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—
গোলাম মোস্তফা (৩৮), কেরনখাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি কেরনখাল ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকার বাসিন্দা।
হারুন অর রশিদ (৩৮), চান্দিনা পৌর শাখা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য। তিনি পৌরসভার ৫নং ওয়ার্ডের রারিরচর এলাকার বাসিন্দা।
মোঃ সুমন মিয়া (২১), ছাত্রলীগের সক্রিয় কর্মী। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা।
মোঃ ইয়াছিন (২০), ছাত্রলীগের সক্রিয় কর্মী। তিনি চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ডের মহারং এলাকার বাসিন্দা।
মোঃ মাহাবুব (৩৫), চান্দিনা পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি পৌরসভার ছায়কোট এলাকার বাসিন্দা।

চান্দিনা থানা সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লিখিত আসামিদের গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।