June 21, 2026, 3:30 pm
শিরোনাম:
সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ বিতরণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণ কমলনগরের দুই সম্মানিত ব্যবসায়ীকে ‘জলদস্যু’ সাজানোর অপচেষ্টা: এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় খুলনায় ৭১ টেলিভিশন অফিসে দুর্ধর্ষ চুরি, চোর চক্র সক্রিয়, প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি পাইকগাছায় দীর্ঘদিন সংস্কার অভাবে জনগুরুত্বপূর্ণ সড়ক জরাজীর্ণ! চরম ভোগান্তিতে এলাকাবাসী!! টি-২০তে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া ড্রেনের কালো ময়লা পানিতে তাদের জীবিকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু, মধ্যস্থতায় কাতার-পাকিস্তান মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বৃদ্ধাশ্রমে ‘ফলে-গল্পে নবীন-প্রবীণ হৃদ্যতার আড্ডা’ ডুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত

গোসাইরহাটের আলাওলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক আলোচনায় রেজওয়ান আহম্মেদ (ঢালী রাসেল)

শরীয়তপুর প্রতিনিধি:

আসন্ন আলাওলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে যাঁর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি হলেন মোঃ রেজওয়ান আহম্মেদ (ঢালী রাসেল)। রাজনৈতিক অভিজ্ঞতা, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে তিনি ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

মোঃ রেজওয়ান আহম্মেদ (ঢালী রাসেল) আলাওলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল ঢালীর কান্দি গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মরহুম মাষ্টার জমির আহমেদ এবং মাতা জোবেদা খাতুন। পারিবারিকভাবেও তিনি একটি সম্মানিত ও সুপরিচিত পরিবারের সন্তান হিসেবে এলাকায় পরিচিত।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে তিনি দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এই দীর্ঘ পথচলায় তিনি নানা প্রতিকূলতা, মামলা, হামলা এবং মানসিক নির্যাতনের শিকার হলেও কখনোই পিছিয়ে যাননি। বরং প্রতিটি বাধা অতিক্রম করে দলীয় কর্মকাণ্ডে নিজেকে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করেছেন।

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু-এর স্নেহভাজন, সংগ্রামী ও ত্যাগী রাজনৈতিক কর্মী মোঃ রেজওয়ান আহম্মেদ (ঢালী রাসেল) দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
রাজনৈতিক জীবনে তিনি বিএনপির একজন পরীক্ষিত, নির্যাতিত ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। নানা প্রতিকূলতা, চাপ ও প্রলোভনের মুখেও তিনি কখনো দলের আদর্শ থেকে সরে যাননি। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সুযোগ-সুবিধার প্রস্তাব পেলেও নিজের রাজনৈতিক অবস্থান ও নীতিতে অটল থেকেছেন।
দেশ ও মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশেই থেকে গেছেন। বিশেষ করে চরাঞ্চলের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিয়েছেন।
তার এই ত্যাগ, সংগ্রাম ও মানবিক নেতৃত্ব তাকে সাধারণ মানুষের কাছে একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এলাকাবাসীর বিশ্বাস, ভবিষ্যতেও তিনি মানুষের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

রাজনৈতিক জীবনে তিনি গরীবেরচর (আলাওলপুর) বিএনপির সাবেক আহ্বায়ক ও সদ্য সাবেক সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গরীবেরচর (আলাওলপুর) ইউনিয়নের সাবেক সদস্য সচিব হিসেবে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গোসাইরহাট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও তিনি দলের তৃণমূল পর্যায়ে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে কাজ করেছেন। পাশাপাশি তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে ছাত্ররাজনীতিতেও তাঁর ছিল উল্লেখযোগ্য ভূমিকা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। এলাকার সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, ধর্মীয় প্রতিষ্ঠানের সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে সাধারণ মানুষের কাছে তিনি একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।
বিশেষ করে ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে প্রার্থী হওয়ার সুযোগ না থাকায় তাঁর সহধর্মিণী কন্তুরুবা ইসলাম সাথী নির্বাচনে অংশগ্রহণ করেন। সে সময়ও এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং তাঁর পরিবারের রাজনৈতিক প্রভাব ও জনপ্রিয়তা আরও দৃশ্যমান হয়ে ওঠে।

স্থানীয় ভোটারদের মতে, রেজওয়ান আহম্মেদ (ঢালী রাসেল) শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং তিনি এমন একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে তাদের আস্থা অর্জন করেছেন। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক শক্তি, নেতৃত্বগুণ এবং জনসম্পৃক্ততা তাঁকে আসন্ন নির্বাচনে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এলাকার অনেকেই মনে করছেন, তিনি নির্বাচিত হলে আলাওলপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস, জুয়া এবং সামাজিক অবক্ষয় রোধে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদী সাধারণ মানুষ।

এব্যাপারে মোঃ রেজওয়ান আহম্মেদ (ঢালী রাসেল) বলেন, “আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আলাওলপুর ইউনিয়নের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।”
এছাড়াও আমার রাজনৈতিক অভিভাবক, জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মহোদয়ের নেতৃত্বে সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করছি।
তিনি আরও জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি এগিয়ে যেতে চান। তাঁর বিশ্বাস, জনগণই তাঁর সবচেয়ে বড় শক্তি এবং সেই শক্তিকে সঙ্গে নিয়ে তিনি আলাওলপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে সক্ষম হবেন।