June 20, 2026, 4:39 pm
শিরোনাম:
সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী পার্কিংয়ে রাখা সিএনজি নিয়ে চম্পট চোর, কুলাউড়ায় তোলপাড় রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদ গঠন বিএসএফের টাকার টোপে সীমান্তের দরিদ্ররা সহযোগিতা করছেন পুশ-ইনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে” — মাসুদ সাঈদী এমপি পূবাইলে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ২০১৬ সালেও ঝরেছিল ৬ প্রাণ ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা! চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পার্কিংয়ে রাখা সিএনজি নিয়ে চম্পট চোর, কুলাউড়ায় তোলপাড়

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৯ জুন) রাত আনুমানিক ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা সিএনজিটি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
চুরি হওয়া সিএনজির নিবন্ধন নম্বর মৌলভীবাজার থ-১৩-০৫৩৯। গাড়িটির মালিক কুলাউড়া উপজেলার হিঙ্গাজিয়া চা বাগান এলাকার বাসিন্দা সোহেল আহমদ।
ভুক্তভোগী সোহেল আহমদ জানান, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজিটি রেখে প্রয়োজনীয় কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে গাড়িটি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে নিশ্চিত হন যে অজ্ঞাত ব্যক্তিরা সিএনজিটি চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে কোনো ব্যক্তি গাড়িটির সন্ধান পেলে ০১৭২৮-৬১৩৩২৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধ চোরচক্র এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।