June 20, 2026, 2:28 pm
শিরোনাম:
সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী পার্কিংয়ে রাখা সিএনজি নিয়ে চম্পট চোর, কুলাউড়ায় তোলপাড় রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদ গঠন বিএসএফের টাকার টোপে সীমান্তের দরিদ্ররা সহযোগিতা করছেন পুশ-ইনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে” — মাসুদ সাঈদী এমপি পূবাইলে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ২০১৬ সালেও ঝরেছিল ৬ প্রাণ ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার আশঙ্কা! চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথে মাথায় হাত উঠেছে বিল ডাকাতিয়া অঞ্চলের মানুষের,পানি নিষ্কাশনের একমাত্র মরা নদী কচুরিপানায় ভর্তি

স্বদেশ সরকার খুলনা

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার দুঃখ বলে পরিচিত বিল ডাকাতিয়া,হাজার বিঘার বেশি জমি বর্ষা মৌসুম এলে কয়েক ফুট পানির নিচে তলিয়ে থাকে।গরমের সময় এলে কিছু জমির পানি নামলেও পুরো বিল জুড়ে থাকে পানি আর পানি। কোন প্রকার চাষাবাদ সম্ভব হয়ে ওঠে না স্থানীয় কৃষকদের। অভাব আর দারিদ্রতার মাঝে জীবন পার করে চলেছে বিগত এক দশক ধরে বিল ডাকাতিয়া অঞ্চলের মানুষেরা। গত বছর সরকারের দেওয়া কিছু সেচ পাম্প এর মাধ্যমে কিছু পানি সরবরাহের ব্যবস্থা থাকলেও পুরোপুরি পানি নিষ্কাশন করা সম্ভব হয়ে ওঠেনা।তার মধ্যে প্রধান পানি নিষ্কাশনের নদীটি বদ্ধ থাকার কারণে কচুরিপানায় ভরে উঠেছে, এবার বর্ষা মৌসুম শুরু হলে এলাকাবাসীর ধারণা পানি নিষ্কাশন করা খুবই কষ্টকর হয়ে যাবে।শৈলমারি নদী থেকে একটি শাখা নদী পঞ্চু গ্রাম ও বিল পাবলা রংপুরের মধ্য দিয়ে বিল ডাকাতিয়া সংযুক্ত হয়েছে। পুরো এলাকাটি পরিদর্শন শেষে দেখা যায় শাখা নদীটি ৭/৮ কিলোমিটার পুরোটাই কচুরিপানা দিয়ে ভর্তি। এলাকার বাসিন্দার সোনা মিয়া জানাই নদীটির কচুরিপানা পরিষ্কার না করলে বিল ডাকাতিয়া সহ পার্শ্ববর্তী এলাকায় এবছর ব্যাপক আকারে বন্যা প্লাবিত হতে পারে। তবে তিনি আরো জানান আমাদের এমপি মহোদয় ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছে,যাতে আগামীতে ডাকাতিয়া অঞ্চলের মানুষের বড় ধরনের কোন ক্ষতির সম্মুখীন না হয়।।