July 30, 2026, 9:17 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

সালথায় আগুনে স্বপ্ন পুড়ে ছাই খোলা আকাশের নিচে কৃষক পরিবারের আর্তনাদ

রুবেল রানা, সালথা উপজেলা প্রতিনিধি

ফরিদপুরের আটঘর ইউনিয়ন এলাকার খোয়াড় গ্রামে এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ডে কৃষক মজিবুর মাতুব্বরের পরিবার মুহূর্তেই নিঃস্ব হয়ে গেছে। বিকেল সাড়ে ৫টায় রান্নার চুলা থেকে উঠা আগুন চোখের পলকে ছড়িয়ে পড়ে পুরো ঘরজুড়ে—জ্বলতে থাকে স্বপ্ন, আশার আলো, সংসারের প্রতিটি সামগ্রী।

আগুনে পুড়ে যায় ঘরের আসবাব, কাপড়চোপড়, চাল–ডাল—সবকিছু। এখন পরিবারটি খোলা আকাশের নিচে অসহায়ভাবে রাত কাটাচ্ছে।

অশ্রুভেজা চোখে মজিবুর মাতুব্বরের আর্তনাদ—
“আমার সব শেষ হয়ে গেলো ভাই… বাচ্চাদের নিয়ে কোথায় থাকব, কী খাব—কিছুই আর বুঝতে পারছি না।”

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো ঘর ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতির কথা জানানো হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *