June 19, 2026, 5:06 pm
শিরোনাম:
জুনের শেষভাগেও মেলেনি মে মাসের বেতন, দুর্ভোগে মাদ্রাসা শিক্ষকরা নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক খুলনায় পুলিশ দম্পতির হাতে গৃহকর্মী নির্যাতন: শিববাড়ী মোড়ে ‘জাগ্রত তরুণ সংঘ’র মানববন্ধন, দ্রুত শাস্তির দাবি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামা ওবায়েদ ‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হারুন অর রশিদ খান ও হুমায়ুন খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান পূবাইলে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত বাবা-মা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামা ওবায়েদ

নাজিম বকাউল, ফরিদপুর

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি।

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে (স্মারক নম্বর: ৪৫,০০,০০০০,০০০.১৬০.০৬.০০০৭.২৬ (অংশ-১).৫৯৮) বলা হয়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর-এর ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-তে নির্দেশক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি-কে সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করায় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ ফরিদপুরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর যোগ্য নেতৃত্বে হাসপাতালের চিকিৎসা সেবার মান ও সামগ্রিক ব্যবস্থাপনা আরও উন্নত হবে। এছাড়া হাসপাতালের অভ্যন্তরে ও বাইরে যেসকল অসংগতির অভিযোগ রয়েছে সেসব সমস্যার দ্রুত সমাধান হবে।