June 19, 2026, 4:03 pm
শিরোনাম:
খুলনায় পুলিশ দম্পতির হাতে গৃহকর্মী নির্যাতন: শিববাড়ী মোড়ে ‘জাগ্রত তরুণ সংঘ’র মানববন্ধন, দ্রুত শাস্তির দাবি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামা ওবায়েদ ‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হারুন অর রশিদ খান ও হুমায়ুন খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান পূবাইলে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত বাবা-মা টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে মহাসড়কে মানববন্ধন শরীয়তপুর সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পূবাইলে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত বাবা-মা

জাহিদ হাসান প্রভাস,পূবাইল (গাজীপুর)

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন চামুড্ডা এলাকায় শুক্রবার (১৯ জুন ২০২৬)সকালে ঢাকা বাইপাস মহাসড়কে মোটরসাইকেল ও একটি ড্রাম ট্রাকের সংঘর্ষে ২ বছর ৬ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা-মা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক মো. জুয়েল রানা (৩৬), পিতা মো. নাজিম উদ্দীন ও মাতা মোছা. বেলিচা খাতুন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার শেরপুর থানার বাংড়া এলাকায়। দুর্ঘটনার সময় তিনি তার স্ত্রী সুরাইয়া আক্তার রুপা (৩০) এবং শিশু সন্তান সাফোয়ান হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বগুড়ার নিজ বাড়ি থেকে চট্টগ্রামে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে তারা দুর্ঘটনার শিকার হন।

পথিমধ্যে পূবাইলের চামুড্ডা এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাদের ছেলে সাফোয়ান হোসেন (২ বছর ৬ মাস) নিহত হয়।

আহত জুয়েল রানা ও সুরাইয়া আক্তার রুপাকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।